Return-and-exchange-policy
আমাদের লক্ষ্য আপনাকে সঠিক পণ্যটি পৌঁছে দেওয়া। তবুও পণ্য ক্রয়ের পর কোনো সমস্যা হলে নিচের নীতিমালাটি প্রযোজ্য হবে:
১. আমাদের পক্ষ থেকে ত্রুটি থাকলে:
যদি ভুলবশত আমরা ভুল কালার, ডিজাইন কিংবা ডিফেক্টিভ (ত্রুটিপূর্ণ) কোনো প্রোডাক্ট পাঠিয়ে থাকি, তবে রিটার্ন করতে পারবেন এবং এক্সচেঞ্জ করে দেয়া হবে।
- খরচ: এক্ষেত্রে সম্পূর্ণ ডেলিভারি খরচ আমরা বহন করব। আপনাকে কোনো অতিরিক্ত চার্জ দিতে হবে না।
- নোট: আমাদের ভুলের ক্ষেত্রে শুধুমাত্র এক্সচেঞ্জ প্রযোজ্য, কোনো টাকা রিফান্ড বা ফেরত দেওয়া হবে না।
২. সাইজ সংক্রান্ত নীতিমালা:
- আমাদের ভুল হলে: আপনি যে সাইজ অর্ডার করেছেন (যেমন: ৩৭), কিন্তু আমরা যদি অন্য সাইজ (যেমন: ৩৮) পাঠিয়ে থাকি, তবে আমরা নিজ খরচে তা এক্সচেঞ্জ করে দেব। তবে সাইজটি যে ভুল, তা জুতার গায়ে উল্লেখ থাকতে হবে।
- আপনার পছন্দ বা সাইজে সমস্যা হলে: আপনি যে সাইজ অর্ডার করেছেন সেটিই যদি আমরা পাঠিয়ে থাকি, কিন্তু আপনার পায়ে ফিট না হয় কিংবা আপনি ভুল সাইজ অর্ডার করে থাকেন, তবে শর্তসাপেক্ষে এক্সচেঞ্জ করে নিতে পারবেন।
- শর্ত: আপনার করা অগ্রিম পেমেন্ট থেকে ডেলিভারি চার্জ এবং প্যাকেজিং খরচ বাবদ ৫০ টাকা কর্তন করে বাকি টাকা পরবর্তী অর্ডারের সাথে সমন্বয় (Adjust) করা হবে।
৩. ডেলিভারি গ্রহণে অনিচ্ছা:
যদি কাস্টমারের পক্ষ থেকে কোনো অবহেলা পরিলক্ষিত হয় (যেমন: ইচ্ছাকৃতভাবে প্রোডাক্ট রিসিভ না করা, ডেলিভারি ম্যানের কল রিসিভ না করা বা ফোন বন্ধ রাখা), তবে উক্ত অর্ডারের বিপরীতে কোনো রিফান্ড বা পুনরায় প্রোডাক্ট পাঠানোর (Resend) সুযোগ থাকবে না।
