নূরে আলো (Noore Alo) থেকে কেনাকাটা করার জন্য আপনাকে ধন্যবাদ। গ্রাহকদের কাছে সঠিক এবং উন্নতমানের পণ্য পৌঁছে দেওয়া আমাদের প্রধান লক্ষ্য। পণ্য গ্রহণের ক্ষেত্রে অনুগ্রহ করে নিচের নিয়মগুলো গুরুত্ব সহকারে পড়ুন:

১. ডেলিভারি চেক (সবচেয়ে গুরুত্বপূর্ণ)

​পণ্যটি ডেলিভারি ম্যানের কাছ থেকে রিসিভ করার সময় অবশ্যই ভালো করে চেক করে নেবেন। যদি আমাদের পক্ষ থেকে পণ্যে কোনো ছিঁড়া, দাগ, ভুল সাইজ বা অন্য কোনো সমস্যা দেখতে পান, তবে ডেলিভারি ম্যান থাকা অবস্থাতেই পণ্যটি তাকে ফেরত দিতে হবে। ডেলিভারি ম্যান চলে যাওয়ার পর পণ্য সংক্রান্ত আর কোনো অভিযোগ (যেমন: ছিঁড়া বা ভুল পণ্য) গ্রহণযোগ্য হবে না।

২. স্টক প্রোডাক্টের (Stock Product) ক্ষেত্রে নিয়ম:

  • আমাদের ত্রুটি থাকলে: যদি আমাদের দিক থেকে কোনো সমস্যা হয় (ভুল পণ্য বা ত্রুটিপূর্ণ পণ্য), তবে আপনি পণ্যটি রিটার্ন করতে পারবেন। আমরা নিজ খরচে সেটি এক্সচেঞ্জ করে দেব, এক্ষেত্রে আপনাকে কোনো অতিরিক্ত ডেলিভারি চার্জ দিতে হবে না।
  • আপনার দিক থেকে সাইজ ইসু হলে: পণ্য সব ঠিক থাকা সত্ত্বেও যদি আপনার দিক থেকে কোনো সমস্যা হয় (যেমন: সাইজ ইস্যু), তবে শর্তসাপেক্ষে আপনি এক্সচেঞ্জ বা রিটার্ন করতে পারবেন।
    • শর্ত: আপনার করা অ্যাডভান্স পেমেন্ট থেকে কুরিয়ার ডেলিভারি চার্জ এবং প্যাকেজিং খরচ বাবদ ৫০ টাকা মাইনাস করে বাকি টাকা সমন্বয় করা হবে।

৩. প্রি-অর্ডারের (Pre-Order) ক্ষেত্রে নিয়ম:

  • আমাদের ত্রুটি থাকলে: প্রি-অর্ডার করা পণ্যে আমাদের দিক থেকে কোনো সমস্যা থাকলে সেটি অবশ্যই রিটার্ন করা যাবে এবং আমরা কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই সেটি এক্সচেঞ্জ করে দেব।
  • আপনার দিক থেকে সাইজ ইসু হলে: প্রি-অর্ডার করা পণ্যের ক্ষেত্রে আপনার ব্যক্তিগত কোনো কারণে (যেমন: সাইজ পরিবর্তন বা পছন্দ না হওয়া) রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসি প্রযোজ্য নয়। এরপরও যদি আপনি পণ্যটি রিটার্ন করেন, তবে আপনার করা অ্যাডভান্স পেমেন্টটি অফেরতযোগ্য (Non-refundable) হিসেবে গণ্য হবে।

যোগাযোগ:

​আপনার যেকোনো জিজ্ঞাসায় আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন অথবা সরাসরি WhatsApp করুন:

📱 WhatsApp: +8618716108463